রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামালপুরে স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগে প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগে প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

​জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাতে জামালপুর জেলা ও সদর উপজেলা ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​স্থানীয় পাঁচরাস্তা মোড় থেকে মশাল মিছিল বের হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। 

এ সময় তারা জুলাই স্মৃতি স্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ও নাশকতা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। জামালপুরের শান্তি ও ঐতিহ্য বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপি নেতা, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন জনি, আরাফাত হোসেন শাকিল।

 ​কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});