শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জার্মানিকে সরিয়ে আবারও শীর্ষে ব্রাজিল

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় গোলের মালিক ছিলেন তারা। এই বিশ্বকাপের শুরুতেই জার্মানির কাছে সেই রেকর্ড হাতছাড়া করে ব্রাজিল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে আবারও তারা ফিরে পেল সেই আসন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় গোলের মালিক এখন সেলেসাওরা।

হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে গোলসংখ্যা ২৪২–এ নিয়ে গিয়ে জার্মানিকে ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোল ২৩৯ টি। তারা অবশ্য আজকেই আইভরি কোস্টের বিপক্ষে ভাঙতে পারে ব্রাজিলের রেকর্ড।

বিশ্বকাপ চলাকালে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড নিয়ে আরও লড়াই চলতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এতটাই বেশি যে চলতি আসরে সেই ব্যবধান ঘোচানোর সম্ভাবনা নেই। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন