রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাসদ কার্যালয়ে অভিযান, আটক ২৭ জন এখনো জিজ্ঞাসাবাদে


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর জাসদ কার্যালয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের টেলিফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাসদ কার্যালয়ে একটি রাজনৈতিক দলের সমাবেশ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার এবং তাদের সমাবেশের অনুমতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। তবে রাজনৈতিক দলের কার্যালয়ে আলোচনা করতে অনুমতির প্রয়োজন হয় না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জাসদ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন—এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই সেখানে পুলিশ অভিযান চালায় এবং বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, অভিযানের পর আটক ব্যক্তিদের সংখ্যা ১৫০ থেকে ২৫০ জনের মতো ছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আটক ব্যক্তিদের টেলিফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি তাদের বিষয়ে আরও তথ্য-উপাত্ত যাচাই করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এ অভিযান বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});