বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাহের আলভী কারাবাস ও বিরতি কাটিয়ে ফের নাটকে


অক্টোবর ১৪, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে আলভী লেখেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’

এর আগে করা আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে…’

পরে আলভী জানান, প্রায় সাত মাস পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তিনি। তার নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি এবং এর প্রযোজক মাহমুদ হাসান রানা।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়। এরপর ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এই অভিনেতা।

কাজে ফেরার কথা জানালেও নতুন প্রকল্পটির নাম, নাটকের গল্প কিংবা প্রচারের সময়সূচি নিয়ে এখনো বিস্তারিত কিছু উল্লেখ করেননি জাহের আলভী।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});