বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপে ইতিহাস গড়া সেই আম্পায়ারের জীবনাবসান


অক্টোবর ১৪, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

কখনো হাতে তুলে নিয়েছেন বল, আবার কখনো ক্রিকেট মাঠে আঙুল তুলে জানিয়েছেন আউট। খেলোয়াড় থেকে আম্পায়ার- দুই ভূমিকাতেই নিজের ছাপ রাখছিলেন সারাহ ডামবানেভানা।

কিন্তু সোমবার হারারেতে মাত্র ৩৬ বছর বয়সেই জীবনের মায়া সাঙ্গ করেছেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার। সারাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, গত মার্চ থেকে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারাহ। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন সারাহা। ২০১১ সালের বিশ্বকাপ বাছাই পর্বেও দলের প্রতিনিধিত্ব করেন তিনি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে আম্পায়ারিংয়ে নাম লেখান। ২০২২ সালে জায়গা করে নেন আইসিসির আম্পায়ারদের উন্নয়ন প্যানেলে।

আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ২০২৩ সালে অভিষেক হয় সারাহর। একই বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করেন তিনি। তাতেই নিজেকে নিয়ে যান ইতিহাসের পাতায়। বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা প্রথম জিম্বাবুইয়ান নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি।

সেখানেই থামেনি সারাহর পথচলা। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৫ সালের বিশ্বকাপে ছিলেন ইতিহাস গড়া সর্বনারী ম্যাচ অফিশিয়াল প্যানেলের সদস্য।

সব মিলিয়ে ৬৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন সারাহ। এর মধ্যে ছিল ৪২টি নারী টি-টোয়েন্টি, ১১টি নারী ওয়ানডে ও ১০টি পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচ।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});