রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জিম্বাবুয়েকে হারিয়ে টি২০ সিরিজ জিতল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

জিম্বাবুয়েকে হারিয়ে টি২০ সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ০)

তৃতীয় টি২০তে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল

X

তৃতীয় টি২০তে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল

ওপেনার তানজিদ হাসান তামিমের অপরাজিত অর্ধশতকে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রোববার বুলাওয়েতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি২০তে ৪ উইকেটের জয় তুলে ২-১ ব্যবধানে অন্তত একটা সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চার রান করে ফিরে যান ওপেনার সাইফ হাসান। এরপর তানজিদ ও পারভেজ হোসেন ইমন ৫৫ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। তবে ২২ বলে ধীরগতির ২৪ রান করে আউট হন ইমন।

ইমনের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তানজিদ। অধিনায়ক তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। হৃদয় ১৯ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। অন্য প্রান্তে তানজিদ ৫৮ বলে চারটি ছক্কা ও একটি চারে অপরাজিত ৬৬ রান করে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন। 

তবে শেষ পর্যন্ত সহজ মনে হওয়া রান তাড়ার পথটা নাটকীয় হয়ে ওঠে। আর শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২২ রান। কিন্তু ১৬তম ওভারের শেষ বলে হৃদয় আউট হওয়ার পর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে ম্যাচে ফেরার সুযোগ পায় জিম্বাবুয়ে।

রোমাঞ্চ চরমে ওঠে শেষ ওভারে। জয়ের জন্য তখন বাংলাদেশের দরকার ছিল পাঁচ রান। প্রথম তিন বলেই দুই উইকেট হারায় সফরকারীরা। চতুর্থ বলে এলবিডাব্লিউ হওয়ার আশঙ্কায় পড়লেও বেঁচে যান শেখ মেহেদী হাসান। একজন জিম্বাবুইয়ান ফিল্ডার বল করার আগেই ব্যাটারের সামনে চলে আসায় আম্পায়ার সেটিকে ‘ডেড বল’ ঘোষণা করেন।

এরপর আর কোনো ভুল করেননি শেখ মেহেদী। পরের বলেই চার মেরে দুই বল হাতে রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে ডিওন মায়ার্সের ৫৩ বলে ৭৩ এবং ওপেনার ব্রায়ান বেনেটের ৩৮ বলে ৪৭ রানে ভর করে সাত উইকেটে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। এই দুই ব্যাটার ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুই উইকেট নিলেও কিছুটা খরুচে ছিলেন। তিনি ৩৫ রান দেন। এছাড়া শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও আব্দুল গাফ্ফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});