সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জিয়ানগরে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

জিয়ানগরে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ও পরিবারভিত্তিক আয়ের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির উদ্যোগে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্বপ্নসারথী কিশোরীদের নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন সোমবার উপজেলা প্রাণি সম্পদ প্রশিক্ষন সেন্টারে এই প্রমিক্ষন অনুষ্ঠিত হয়।

 প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত ৩০ জন কিশোরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা, খামার ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে হাঁস-মুরগি পালন লাভজনক খাতে পরিণত হতে পারে এবং এটি কিশোরীদের আত্মকর্মসংস্থানের একটি কার্যকর মাধ্যম হতে পারে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়ানগর ব্র্যাক সেলপ অফিসার হাফিজা খাতুন। তিনি জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলতে ব্র্যাক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন