রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে: মউক চেয়ারম্যান

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ সাইফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। 

আজ রোববার (১৯ জুলাই) উপজেলার আমুয়াকান্দা মোড়ে শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি শহীদ সাইফুল ইসলামসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এ সময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, ফুলপুর পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত সম্মান। 

তিনি আরও বলেন, শহীদ সাইফুল ইসলাম শুধু ফুলপুরের নয়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মকে তাঁর আত্মত্যাগের ইতিহাস জানাতে এবং শহীদদের আদর্শ ধারণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ সাইফুল ইসলামের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});