বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জেলায় জেলায় হবে বেতার বিতর্ক প্রতিযোগিতা


অক্টোবর ৭, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বাড়ে। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্কে পরিণত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক হওয়া জরুরি।

তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হয়। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। এসব কার্যক্রম ভবিষ্যৎ কর্মজীবনে তাদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় এর বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এবং এর বাইরেও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এসব উদ্যোগ আরও বিস্তৃত করার কাজ করছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বের যেখানেই থাকুক, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও তিনি শুভেচ্ছা জানান।

তিনি বলেন, অল্প বয়সেই শিক্ষার্থীরা যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিতর্কে অংশ নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});