জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা দখলমুক্ত
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:০৭ পিএম (ভিজিট : ০)

X
ডাক বাংলোর জায়গা দখলমুক্ত
পাবনার ভাঙ্গুড়া ডাকবাংলোর জবরদখলকৃত জায়গা থেকে আরসিসি পিলার ভেঙ্গে দিয়েছেন প্রশাসন।
গতকাল সোমরার (২২ জুন) মধ্যরাতে পাবনা জেলা পরিষদের শরৎনগর বাজারস্থ বাংলোর পেছনের ওয়াল ভেঙ্গে বেশ কিছুটা জায়গা দখল করে সেখানে ব্যবসায়ী গোলাম মোস্তফা ঢালাই পিলার নির্মাণ শুরু করেন।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ ও পত্র-পত্রিকায় ভাইরাল হলে ডাক বাংলোর জায়গা দখলের বিষয়টি জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু অবজ্ঞাত হন। তিনি তাৎক্ষণিক তাৎক্ষণিক জেলা পরিষদের সার্ভেয়ার পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে জরিপ পরিচালনা করেন। জরিপে ডাক বাংলোর যতটুকু জায়গা জবরদখল করা হয়েছে বলে দেখতে পান উহা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।এ সময় দখল কারী ব্যবসায়ী গোলাম মোস্তফা সঙ্গে সঙ্গে নিউ উদ্যোগে দখলকৃত জায়গা ভেঙ্গে পরিষ্কার করে দেন। ফলে এবারের মত দখলমুক্ত হলো ডাক বাংলা।
এভাবে প্রাচীন ডাক বাংলোর কোটি টাকার সম্পত্তি উদ্ধার হলো। এজন্য স্থানীয় অধিবাসীরা উপজেলা প্রশাসন ও জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, পুর্বেও জেলা পরিষদের এই বাংলোর জায়গা জবরদখল করে গাছ কেটে নেওয়া হয়েছে। তখনকার চেয়ারম্যান বা সদস্যরা ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রশাসক জহুরুল ইসলাম বিশু সরকারের এই দামি সম্পদ রক্ষায় দ্রুত বাবস্থা নিয়ে যে যোগ্যতার পরিচয় দিলেন তা ভাবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে।