মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় ফল মেলা – ২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি-এর যৌথ উদ্যোগে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো: আবদুল্লাহ আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন  ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল চাষের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী কৃষি নীতির কারণে দেশে ফলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের মানুষের পুষ্টির অভাব দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয়ের স্টল স্থাপন করা হয়েছে। মেলাটি স্থানীয় সাধারণ মানুষ ও ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});