সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নদী ভাঙনে শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে


অক্টোবর ১৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নদীভাঙন থেকে রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। খায়রাবাদ নদীভাঙন প্রতিরোধ কমিটির আয়োজনে এতে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সংবাদ সম্মেলনে দপদপিয়া ইউনিয়ন খায়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার ও সদস্যসচিব মো. রমজান আইকন হৃদয় বলেন, নদীভাঙনে এলাকার শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

সংবাদ সম্মেলন থেকে ভাঙন প্রতিরোধে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ অথবা জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু বলেন, খায়রাবাদ নদীর ভাঙনের বিষয়টি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});