বুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। তার এ নিয়োগে জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবেই সরকার তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তার এমন অর্জনে ঝালকাঠির সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ড. জিয়াউদ্দিন হায়দার তার নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, তার নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, তার এ সাফল্য জেলার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্বাস্থ্যখাত এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});