বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টঙ্গিবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল, মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশা বাজারে বুধবার (৫ আগস্ট) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর অবস্থান মেনে নেওয়া হবে না। যেখানেই মাদক কারবারির সন্ধান পাওয়া যাবে, তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

বক্তারা জানান, গত ৩০ জুলাই রাতে আড়িয়ল ইউনিয়নের নিতিরা গ্রামের কামাল শেখের বাড়ির ভাড়াটিয়া ফয়সাল শেখকে ২৩ পিস ইয়াবা বিক্রির অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনার পর অভিযুক্তের স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি তোফাজ্জল মেম্বার ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন বলে সমাবেশে দাবি করা হয়।

সমাবেশে বক্তারা এসব অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন। তারা বলেন, মাদক নির্মূলে যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মাদকবিরোধী কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল মেম্বার, সাবেক ইউপি সদস্য বাবুল হালদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শান্ত, সমাজসেবক খোরশেদ মাঝি, মিজান মাঝি, বিল্লাল মাতবর, করিম মাঝি, লাভলু শেখ, রহিম মাঝি, বাসার বেপারী, দেলোয়ার মেম্বার, জুলহাস হালদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক যুবক অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});