টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের শোডাউন
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সব ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
সোমবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন এবং সাধারণ সম্পাদক আজিজুল হক টিপুর নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। পরে হোসেন মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি। তাদের যেকোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত।”