বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টঙ্গীতে সংঘর্ষ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে সংঘর্ষ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

মঞ্জুরুল ইসলাম হাসিব

X

মঞ্জুরুল ইসলাম হাসিব

শিল্পনগরী টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিবের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযানে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় পাগাড় এলাকার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) গুরুতর আহত হন। তিনি রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরও দুজন আহত হন।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসিবকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। 

র্বশেষ পরিবারের সিদ্ধান্তে তাকে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ টঙ্গী পূর্ব থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলার মূল আসামি জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});