শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

টানা দুই জয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে খেলা নিশ্চিত করে ফেলল স্বাগতিক যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপে ৯৬ বছর পর টানা দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্রের। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে তারা টানা দুই ম্যাচ হারিয়েছিল বেলজিয়াম ও প্যারাগুয়েকে।

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ছয় গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস বার্জেসের পায়ে লেগে জালে জড়ায়।

এই বার্জেস গত বছরও আলোচনায় এসেছিলেন আত্মঘাতী গোল করে। তাও এক ম্যাচে তিনি করেছিলেন দুটি আত্মঘাতী গোল। সোয়ানসি-ইপসুইচ ম্যাচে এমন দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল তার।

এবার বিশ্বকাপে বার্জেসের আত্মঘাতী গোলের ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৩ মিনিটে অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড পায় যুক্তরাষ্ট্র।
ফ্রি-কিক থেকে বল প্রথমে সের্হেনিও দেস্তের কাছে আসলে তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অফসাইডের পতাকা তুলেছিলেন সহকারী রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

গ্রুপ ‘’ডি’ থেকে ২ ম্যচে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৬। সমান ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩। তুরস্ক ও প্যারাগুয়ের পয়েন্ট ১ ম্যাচ শেষে  ০।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন