শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস, আগুন দিলে জ্বলছে দাউ দাউ করে

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস, আগুন দিলে জ্বলছে দাউ দাউ করে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ০)

টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস, আগুন দিলে জ্বলছে দাউ দাউ করে

X

টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস, আগুন দিলে জ্বলছে দাউ দাউ করে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি নতুন বসানো টিউবওয়েল থেকে পানির বদলে প্রতিনিয়ত গ্যাস বের হওয়ার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। শুধু গ্যাস বের হওয়াই নয়, সেখানে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরালে তা দাউ দাউ করে জ্বলতে থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব ভাগলপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ভাগলপুর গ্রামের প্রবাসী মো. সোহেল মিয়ার বাড়িতে সম্প্রতি একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের পর টিউবওয়েলটিতে চাপ দিতেই অদ্ভুত শব্দে গ্যাস বের হতে শুরু করে। কৌতুহলবশত সেখানে আগুন দেওয়া হলে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের শত শত উৎসুক মানুষ অলৌকিক এই কাণ্ড দেখতে প্রবাসী সোহেল মিয়ার বাড়িতে ভিড় জমান।

বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের তাৎক্ষণিক উদ্যোগে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

পরবর্তীতে ওই এলাকায় সম্ভাব্য ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স (BAPEX)-এর একটি বিশেষজ্ঞ দল গত ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ল্যাব টেস্টের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সেখান থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন।

পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই টিউবওয়েলের আশেপাশে সতর্কতার সাথে চলাফেরা করার এবং আগুন না জ্বালানোর পরামর্শ দেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

তিনি  বলেন, বাপেক্সের ল্যাব টেস্টের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে এটি কোনো অস্থায়ী পকেট গ্যাস নাকি কোনো বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান। 

তবে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো রামদী ইউনিয়ন জুড়েই এখন বইছে উৎসবের আমেজ ও কৌতূহল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});