বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে দুইশ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের সেন্ট মাদার তেরেজা স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং, প্রোগ্রাম অফিসার সতীশ চন্দ্র রায় এবং ফাদার জসীম মুরমুসহ অন্যান্যরা।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত দুইশ দরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই সহায়তা প্রাপ্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ তৈরিতে অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});