
ডোমারে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নীলফামারীর ডোমারে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস ২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোছাঃ হোমায়রা মন্ডল।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান চৌধুরী, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, কৃষক রুহুল আমিন, কৃষাণী ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এর আগে অতিথিবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশী ফল ও সবজির কয়েকটি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। কংগ্রেসে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০জন কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী।