সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তজুমদ্দিনে কোটি টাকার মাদরাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে ভবনের ছাদ ঢালাইয়ের কাজে কথিত ‘অ্যানালগ সেন্টারিং’ ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে নির্মাণকাজের মান ও ভবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ভোলার প্রকাশিত ‘চুক্তি প্রদানের তথ্য’ অনুযায়ী, মাদরাসাটির ভবন নির্মাণের কাজ পেয়েছে ভোলা সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান মো. খালিদ হোসেন। তবে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি নিজেরা কাজ বাস্তবায়ন না করে লালমোহন উপজেলার হাজী জুলফিকার মিয়ার কাছে কাজটি হস্তান্তর করেছে। বর্তমানে উপঠিকাদার হিসেবে জুলফিকার মিয়ার লোকজন নির্মাণকাজ পরিচালনা করছেন।

প্রকল্পের আওতায় চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণ, পয়োনিষ্কাশন, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ রয়েছে। এসব কাজের অনুমোদিত চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা। কাজ শেষ করতে ঠিকাদারকে ৫৪০ দিন সময় দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করা হচ্ছে। ছাদ ঢালাইয়ে ইট, বালি, খোয়া ও সিমেন্টের পাশাপাশি ধুয়ে পরিষ্কার না করা ময়লাযুক্ত পাথর ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাদের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত কিছু উপকরণের মান নিয়েও প্রশ্ন রয়েছে।

চুক্তিপত্রে প্রকল্পের কাজ সরকারি ক্রয় আইন-২০০৬ ও সরকারি ক্রয় বিধিমালা-২০২৫-এর বিধান, অনুমোদিত নকশা, নির্ধারিত কারিগরি বিবরণ এবং চুক্তির অন্যান্য শর্ত অনুসারে বাস্তবায়নের কথা বলা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই স্থাপনার ঢালাই কাজে নির্ধারিত মানের সেন্টারিং ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে যথেষ্ট নজরদারি নেই।

বিশেষ করে ঢালাইয়ের সময় কথিত ‘অ্যানালগ সেন্টারিং’ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সরকারি নির্মাণকাজে এ ধরনের সেন্টারিং ব্যবহারের সুযোগ না থাকলেও প্রকল্পটিতে তা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঢালাইয়ে ব্যবহৃত পাথরসহ অন্যান্য নির্মাণসামগ্রীর মান পরীক্ষার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বা নির্মাণকাজে অনিয়ম হলে ভবিষ্যতে ভবনটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।

মাদরাসার সুপার মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষক মানুষ, নিয়ম-অনিয়ম সব বুঝি না। ঠিকাদারের লোকজন সেন্টারিংয়ে কাঠ ব্যবহার করছে, এটি সঠিক। আমরা চাই, সরকারের নিয়ম অনুযায়ী কাজটি করা হোক।’

এ বিষয়ে ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মফিজুল ইসলাম বলেন, ‘পাথরের ঢালাইয়ের কাজে অ্যানালগ সেন্টারিং ব্যবহারের কোনো সুযোগ নেই। মোহাম্মদ ভেলা মাদরাসার ভবন নির্মাণকাজে এ ধরনের সেন্টারিং ব্যবহার করা হলে কাজ বন্ধ করে দেওয়া হবে। পাথরসহ অন্যান্য অনিয়মের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});