রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

তিউনিশিয়াকে বিধ্বস্ত করে বিদায়ের টিকিট ধরালো জাপান

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারও বড় ব্যবধানে হারলো তিউনিসিয়া। আজ মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে জাপানের কাছে ৪–০ গোলে হেরেছে আফ্রিকান দলটি। এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫–১ গোলে হেরেছিল তিউনিসিয়া। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার। আর নকআউটের সম্ভাবনা উজ্জ্বল করলো জাপান।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। দ্রুত গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে তিউনিসিয়ার রক্ষণভাগ। মাঝমাঠ ও ডিফেন্সে ভুলের সুযোগ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় এশিয়ান দলটি।

প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ৩১ মিনিটে আয়াসে উয়েদা বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এর আগে ৯ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করলেও তিউনিসিয়ার গোলরক্ষক দলকে বড় বিপদ থেকে বাঁচান।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে জাপান। তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উয়েদা।

পুরো ম্যাচজুড়ে গতি, পাসিং এবং আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে জাপান। অন্যদিকে শুরুতেই দুই গোল খাওয়ার ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। রক্ষণভাগের একাধিক ভুলই তাদের বড় ব্যবধানে পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।

এই জয়ে এফ গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের পথে বড় অগ্রগতি করল জাপান। অপরদিকে টানা দুই হারে তিউনিসিয়ার বিশ্বকাপ যাত্রা কার্যত শেষ হয়ে গেছে, শেষ ম্যাচটি তাই এখন শুধুই আনুষ্ঠানিকতা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন