শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের সামনে ইংল্যান্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের সামনে ইংল্যান্ড

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের ফ্রান্স

X

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের ফ্রান্স

আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে ২-১ ব্যবধানে হেরে আরও একবার ভেঙেছে ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন। তবে ‘থ্রি লায়ন্স’ দলের এবারের বিশ্বকাপ মিশন এখনই শেষ হয়ে যাচ্ছে না। বিদায়ের ধাক্কা সামলে টমাস টুখেলের দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্রান্সের মুখোমৃুখি হবে ইংল্যান্ড। 

তবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ কোনো দলই খেলতে চায় না। ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ ফিকে হওয়ার পর যেখানে তাদের প্রতিপক্ষ আরেক পরাশক্তি ফ্রান্স, যারা অন্য সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি অবশ্য কোনো দলই খুব একটা খুশি মনে খেলতে নামছে না।

ইংল্যান্ড যেখানে ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল হজম করে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছে, সেখানে ফ্রান্সকে বিদায় নিতে হয়েছে স্পেনের কাছে পুরোপুরি পরাস্ত হয়ে। এখন এই দুই দলের সামনে শুধুই সান্ত্বনার পুরস্কার পাওয়ার সুযোগ।

অতীত পরিসংখ্যান কার পক্ষে?

বিশ্বকাপের ইতিহাসে এর আগে দুইবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে ইংল্যান্ড এবং দুইবারই তাদের মাঠ ছাড়তে হয়েছে খালি হাতে। ১৯৯০ সালের বিশ্বকাপে স্বাগতিক ইতালির কাছে ২-১ ব্যবধানে এবং সবশেষ ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

অন্যদিকে, এই লড়াইয়ে ফ্রান্সের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ। এর আগে তিনবার এই পজিশনের জন্য লড়েছে তারা, যার মধ্যে জয় এসেছে দুইটিতে। ১৯৫৮ সালে পশ্চিম জার্মানিকে ৬-৩ গোলে এবং ১৯৮৬ সালে বেলজিয়ামকে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়েছিল ফরাসিল্যান্ড। তবে ১৯৮২ সালে পোল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে হেরে রানার্সআপের ঠিক পরের স্থানটি হাতছাড়া করেছিল তারা।

দেশমের বিদায় ও এমবাপের গোল্ডেন বুটের লড়াই

আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ড দল যখন নিজেদের ভুলত্রুটি নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত, ফরাসি শিবির তখন তাদের অন্যতম সেরার ইতিহাসের বিদায়লগ্নে দাঁড়িয়ে। এই ম্যাচটি হতে যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমের ডাগআউটে শেষ ম্যাচ। তাই ম্যাচটি জিতে দেশমকে এক জয় দিয়ে বিদায় জানাতে মুখিয়ে থাকবে ফরাসিরা।

পাশাপাশি ব্যক্তিগত অর্জনের এক বড় লড়াই অপেক্ষা করছে কিলিয়ান এমবাপ্পের সামনে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে এই রিয়াল মাদ্রিদ তারকার সামনে। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। তবে অ্যাসিস্টের দিক থেকে মেসির চেয়ে এক গোলে পিছিয়ে থাকায় তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে আছেন তিনি। শনিবারের ম্যাচে একটি গোল বা অ্যাসিস্ট এমবাপেকে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে।

কেন খেলা হয় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ?

এককথায় উত্তর দিলে-এর মূল কারণ বাণিজ্যিক ও আর্থিক মুনাফা। ফিফার জন্য এই ম্যাচ মানেই টিকিট বিক্রি থেকে অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ। পাশাপাশি টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলগুলোও এই ম্যাচ দেখিয়ে বিজ্ঞাপন থেকে বিশাল অঙ্কের টাকা আয় করতে পারে।

তবে শুধু ব্যবসাই নয়, বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এই ম্যাচের পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একই সঙ্গে সেমিফাইনালে হেরে ভেঙে পড়া ফুটবলারদের জন্য টুর্নামেন্টটা অন্তত একটা জয় দিয়ে শেষ করে কিছুটা সান্ত্বনা ও আত্মসম্মান ফিরে পাওয়ার সুযোগ এনে দেয় এই ম্যাচ। আর ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে থাকা খেলোয়াড়দের জন্যও ম্যাচটি দারুণ এক মঞ্চ। যেমনটা এবার কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে গোল্ডেন বুটের মতো ব্যক্তিগত ট্রফি জেতার লুফে নেওয়ার।

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ কি শুরু থেকেই ছিল?

বিশ্বকাপের একদম প্রথম আসরে (১৯৩০ সালে) এমন কোনো ম্যাচ ছিল না। কিন্তু এরপর তৃতীয় স্থান নির্ধারণী ‘সান্ত্বনার’ এই ম্যাচ ১৯৩৪ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসর থেকে চালু করা হয়। সেই ঐতিহাসিক প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জার্মানি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});