শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম

কিলিয়ান এমবাপ্পে (বাঁয়ে) ও  লিওনেল মেসি।

X

কিলিয়ান এমবাপ্পে (বাঁয়ে) ও লিওনেল মেসি।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই সান্ত্বনার লড়াই বলে থাকেন। তবে ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে এই ম্যাচের গুরুত্ব মোটেও কম নয়। কারণ, এই ম্যাচে করা প্রতিটি গোলই যোগ হয় ব্যক্তিগত গোলসংখ্যায়। ফলে গোল্ডেন বুটের দৌড়ে এখনো টিকে আছেন ফ্রান্স ও ইংল্যান্ডের কয়েকজন তারকা ফুটবলার।

বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ প্রথম চালু হয় ১৯৩৪ সালে। এরপর থেকে মাত্র তিনটি বিশ্বকাপে এই ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল হওয়ায় সে দুটি আসরে ম্যাচটি হয়নি। এছাড়া ১৯৫০ সালের বিশ্বকাপে চূড়ান্ত পর্ব লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রয়োজন হয়নি। ১৯৫৪ সাল থেকে এটি আবার চালু হয় এবং এরপর প্রতিটি বিশ্বকাপেই নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে এই ম্যাচ খেলাটা মানসিকভাবে সহজ নয়। কারণ, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা নিয়েই মাঠে নামতে হয় দলগুলোকে। তারপরও গোল্ডেন বুটের লড়াইয়ে ম্যাচটির গুরুত্ব অনেক। ফলে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেন ও জুড বেলিংহাম এখনো এই পুরস্কার জয়ের সুযোগ ধরে রেখেছেন।

টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের আগে পাঁচ বা তার বেশি গোল করা সাতজন ফুটবলারের মধ্যে রয়েছেন তারা।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। আর একদিন পর ফাইনালে খেলবে স্পেন ও আর্জেন্টিনা।

বর্তমানে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। দুজনেরই গোল ৮টি। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে আপাতত এগিয়ে আছেন মেসি।

তাদের পরেই রয়েছেন আর্লিং হাল্যান্ড, যার গোল ৭টি। তবে কোয়ার্টার ফাইনালে নরওয়ে বিদায় নেওয়ায় তার আর গোলসংখ্যা বাড়ানোর সুযোগ নেই।

ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের গোল ৬টি করে। অন্যদিকে ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওইয়ারজাবালের গোল ৫টি করে।

তাই শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্স কতটা শক্তিশালী একাদশ নামায়, তার ওপরও গোল্ডেন বুটের লড়াই অনেকটাই নির্ভর করতে পারে।

২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে একই ম্যাচে ইংল্যান্ডের তৎকালীন কোচ গ্যারেথ সাউথগেট সেমিফাইনালের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন। যদিও সে ম্যাচে গোল্ডেন বুটজয়ী হ্যারি কেইন খেলেছিলেন, কিন্তু গোল করতে পারেননি।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সাতজন গোল্ডেন বুটজয়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছেন। তাদের মধ্যে চারজন এই ম্যাচে করা গোলের কারণেই শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিতেছিলেন।

তারা হলেন-

* জার্মানির থমাস মুলার (২০১০)

* ক্রোয়েশিয়ার দাভর শুকার (১৯৯৮)

* ইতালির সালভাতোরে স্কিলাচ্চি (১৯৯০)

* ব্রাজিলের লিওনিদাস (১৯৩৮)

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});