মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তেতুলিয়ায় পল্লীউন্নয়ন দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

তেতুলিয়ায় পল্লীউন্নয়ন দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

 “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।  উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার(৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার  আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন,পল্লী উন্নয়ন অফিসার আরমান ওয়াহিদ আনসারী এবং আইসিটি অফিসার নবীউল করিম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।

​আলোচনা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতে বিআরডিবির সফল উপকারভোগীরা এই অনুষ্ঠানে তাদের বক্তব্য ও অনুভূতি ব্যক্ত করেন। এর মধ্যে সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের  সামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেন অন্যতম।

​অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পল্লী সমবায় ও বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});