শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

থাই ভিসা, লোন-লটারির ফাঁদ! ডিবির অভিযানে জাল ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

থাই ভিসা, লোন-লটারির ফাঁদ! ডিবির অভিযানে জাল ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জাল ভিসা তৈরি এবং থাইল্যান্ডের ভিসা, লোন ও লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

উপজেলার আলমপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা, একাধিক মোবাইল ফোন, কথিত জাল ভিসাসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জুলাই) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার ১নম্বর আলমপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শেরমস্ত পশ্চিম পাড়ায় পরিচালিত এ অভিযানে মো. আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৪টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, কথিত জাল ভিসা, লোন ও লটারি সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় আব্দুল সালামের ছোট ভাই সিয়াম ও বাবা মোজাহারুলকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, উদ্ধার হওয়া ভুঁয়া বিকাশ সিমের মাধ্যমে প্রায় ১১ কোটি টাকার লেন-দেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফোনে বিভিন্ন অন-লাইন ক্যাসিনো ওয়েব-সাইটের অ্যাকাউন্ট, বিদেশি নম্বরে ব্যবহৃত ইমো ও হোয়াটসঅ্যাপ এবং প্রতারণা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় একই গ্রামের এক নারীসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি’ পুলিশ। 

এরআগে একজন ভুক্তভোগীর করা প্রায় ৮ লাখ টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে তারাগঞ্জ থানায় মামলা দায়ের হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});