মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম


অক্টোবর ২০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এজন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে জে এম সেন হল পূজামণ্ডপ রেডিসন ব্লুর আশেপাশের এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

আজ ২০ অক্টোবর, মঙ্গলবার সন্ধায় নগরের ঐতিহ্যবাহী রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আর্থিক অনুদান বিতরণ করবেন।

স্বাধীনতার পর এই প্রথম কোনো ক্ষমতাসীন সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ও দুপুরে তিনি যথাক্রমে রংপুর ও রাজশাহী বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করেন। চট্টগ্রামে পৌঁছে জে এম সেন হল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সার্কিট হাউজে স্বল্প সময়ের যাত্রাবিরতি এবং পরে রেডিসন ব্লু হোটেলে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা জিইসি কনভেনশন সেন্টারে একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। উভয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা আরও জোরালো হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});