বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দলীয় পদ ফিরে পেলেন নড়াইল ও লোহাগড়ার বহিস্কৃত ৬ বিএনপি নেতা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দলীয় পদ ফিরে পেলেন নড়াইল ও লোহাগড়ার বহিস্কৃত ৬ বিএনপি নেতা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ০)

বহিস্কৃত ৬ বিএনপি নেতা

X

বহিস্কৃত ৬ বিএনপি নেতা

নড়াইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ৭ মাস আগে বহিষ্কার হওয়া ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক ছয়টি চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা চিঠিতে বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হবে।

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রাপ্তরা হলেন, নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, নড়াইল লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণত সম্পাদক, মো. মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

চিঠিতে আরো বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});