রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয় ও সাকিব

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয় ও সাকিব

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ০)

তাওহিদ হৃদয় (বাঁয়ে) ও সাকিব আল হাসান-ফাইল ছবি

X

তাওহিদ হৃদয় (বাঁয়ে) ও সাকিব আল হাসান-ফাইল ছবি

শেষ বলে ছক্কাসহ ঝড়ো ইনিংসে দলকে দুইশ ছোঁয়া সংগ্রহ এনে দিতে অবদান রাখলেন তাওহিদ হৃদয়। আঁটসাঁট বোলিংয়ে একটি উইকেট নিলেন সাকিব আল হাসান। বড় জয় পেল তাদের দল জাফনা কিংস।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রোববার ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানে হারায় জাফনা। ২০ ওভারে ১৯৯ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১০৬ রানে গুটিয়ে দেয় তারা।

আসরে প্রথম খেলতে নেমে তিন নম্বরে দুই চার ও এক ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন হৃদয়। ব্যাটিং না পাওয়া সাকিব তিন ওভারে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট।

আসরে পাঁচ ম্যাচে জাফনার এটি তৃতীয় জয়। বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ক্যান্ডি। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে কেবল ৮ রান দেন সাকিব।

ইনিংসের প্রথম ওভারে কুসাল পেরেরা ও তৃতীয় ওভারে ডেল ফিলিপসকে ফেরান মোহাম্মাদ শিরাজ। দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে সাকিব দেন ৩ রান। চতুর্থ ওভারে তার প্রথম দুই বলে রান নিতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস, তৃতীয় বলে আসে এক রান। পরের দুই বলে রান নিতে না পারা লাহিরু উদারা শেষ বলে চার মারেন।

সাকিব আবার বোলিং পান ত্রয়োদশ ওভারে। তাকে পরপর দুটি চার মারেন উদারা। পঞ্চম বলে মইন আলিকে ফিরিয়ে উইকেটের দেখা পান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বেরিয়ে এসে খেলে লং-অফে ডেভিড ভিসার চমৎকার ক্যাচে বিদায় নেন ইংলিশ অলরাউন্ডার।

এই ওভারে আসে ১০ রান। পরে আর বোলিং পাননি সাকিব। পেসার শিরাজ ১৮ রানে ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে ২১ রানে নেন ৩টি করে উইকেট। ক্যান্ডির হয়ে উদারার (৪১ বলে ৫৪) ফিফটি ছাড়া দুই অঙ্কে যেতে পারেন আর কেবল শাহিন শাহ আফ্রিদি (১৯ বলে ২২)। এবারের আসরে চার ম্যাচে ওভারপ্রতি কেবল ৬.৩৩ করে রান দিয়ে ৫ উইকেট নিলেন সাকিব।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});