শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় গলায় ফাঁস দিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দশমিনায় গলায় ফাঁস দিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ০)

দীপা দাস

X

দীপা দাস

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার রণগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার রণগোপালদী গ্রামের দেব নারায়ণ সরকারের ছেলে ও ঔষধ ব্যবসায়ী শব্যসাচী সরকারের স্ত্রী  (৩৮) নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না/দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার সকালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দীপা দাস উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তাঁর বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ী গ্রামে। তিনি এক ছেলে সন্তানের জননী। তাদের ছেলে সুদীপ্ত সরকার (১৩) স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বামী শব্যসাচী সরকার জানান, ঘটনার দিন দুপুরে রান্নায় মসলা বেশি হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। তাঁর ধারণা, ওই ঘটনার অভিমানে দীপা দাস এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তিনি দাবি করেন, তাঁদের সংসারে এর আগে উল্লেখযোগ্য কোনো পারিবারিক বিরোধ ছিল না।

নিহতের ছোট ভাই বিনয় কৃষ্ণ দাস বলেন, তাঁর বোনের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে তাঁদের পরিবারের মনে হয় না। এ ঘটনায় তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});