ফারুয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম (ভিজিট : ০)

X
ত্রাণ সামগ্রী বিতরণ
১০ জুলাই ২০২৬ রাঙামাটি, বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফারুয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ফারুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ জনের মাঝে চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।