সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিরল এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। স্পেস ডট কম জানিয়েছে, এই সূর্যগ্রহণটি ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত ভূমি থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ।

সৌদি মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি আড়াল হয়ে যাবে। 

এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব কমই দেখা যায়। ফলে সূর্যের বহিরাবরণ বা করোনা পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় গ্রহণের পূর্ণগ্রাস স্থায়ী হতে পারে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড।

কর্তৃপক্ষের ধারণা, এই বিরল ঘটনা সৌদি আরবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থলে পরিণত করবে। 

একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে শুধু পূর্ণগ্রাসের পথেই নয়, সৌদি আরবের অন্যান্য এলাকাতেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অঞ্চলভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। অবশ্য গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে পরিবর্তিত হবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল অতিক্রম করে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বহু শহর ও প্রশাসনিক অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হবে।

বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে আগামী বছর সৌদি আরবে দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: গালফ নিউজ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});