রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

‘‘নিয়মিত ফল খেলে-সব ধরনের পুষ্টি মেলে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মৌসুমী ফল উৎসব ২০২৬’। 

রোববার (২ আগষ্ট) সকাল এ উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে, সাংবাদিক মাসউদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আহমেদ সাদাত। 

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সৈকত সরকার, সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ। এছাড়া, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়িগণ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী এবং ফল উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যে আম, কাঁঠাল, কলা, পেঁপে, তরমুজ, পেঁয়ারা ও আনারস সহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। 

বক্তারা বলেন, বাংলাদেশের মৌসুমী ফলের সাথে বিশ্বের কোন দেশের ফলেরই তুলনা হয় না। দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুন অন্য কোন দেশের ফলেই পাওয়া যায় না। প্রতিটি ঋতুর ফল, স্বাদ ও পুষ্টিগুন আলাদা আলাদা। মানব দেহের সুস্থ্যতার জন্য নিয়মিত দেশী ফল খাওয়ার আহবান জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});