শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনায় দুই পা হারানো সাগরের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসন

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জীবিকার তাগিদে একটি ব্যাটারির দোকানে কাজ করে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে ছোট্ট সংসার চালাতেন ময়মনসিংহ সদর উপজেলার পাটগুদাম রেলি মোড় এলাকার মো. সাগর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিন মাস আগে এক দুর্ঘটনায় তার জীবন থমকে যায়। বাসায় ফেরার পথে বস্তি সংলগ্ন রেললাইনের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে চিকিৎসার স্বার্থে তার দুটি পা কেটে ফেলতে হয়। দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েন সাগর ও তার পরিবার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা ও পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সাগরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জুন/২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাসভবনে যান ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তিনি সাগরের শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মো. সাগরকে একটি হুইলচেয়ার এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়েও আশ্বাস দেওয়া হয়। জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগে সাগর ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রাও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে জেলা প্রশাসনের এই সহযোগিতা দুর্ঘটনায় বিপর্যস্ত সাগরের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।