মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশসেরা রাকিবকে চেয়েও পায়নি ফর্টিস, ভরসা ৮ বিদেশি!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

দেশসেরা রাকিবকে চেয়েও পায়নি ফর্টিস, ভরসা ৮ বিদেশি!

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ০)

রাকিব হোসেন।

X

রাকিব হোসেন।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ সামনে রেখে অন্য সবার আগেই প্রাক্-মৌসুম প্রস্তুতি শুরু করেছে ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি। এশিয়ার ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নিতে হওয়ায় দুই ক্লাবই এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

আগামী ১১ আগস্ট ঢাকার কিংস অ্যারেনায় ফর্টিসের প্রতিপক্ষ কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেড। অন্যদিকে জর্ডানের আম্মানে সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন আল-ইতিহাদ আহলি ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ।

ফর্টিস এরই মধ্যে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং থেকে তিনজন ফুটবলার দলে ভিড়িয়েছে। পাশাপাশি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে আটজন বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে ক্লাবটি। তাদের মধ্যে দুইজন জাপানি ফুটবলার রয়েছেন, যারা শুধুমাত্র এই টুর্নামেন্টের জন্যই খেলবেন। তবে দল গঠনে সবচেয়ে বড় আক্ষেপ বসুন্ধরা কিংসের তারকা উইঙ্গার রাকিব হোসেনকে না পাওয়া।

ঢাকায় অনুষ্ঠেয় ম্যাচটির জন্য রাকিবকে চেয়ে বসুন্ধরা কিংসের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছিল ফর্টিস। কিন্তু সেই চিঠির কোনো জবাব মেলেনি।

এ প্রসঙ্গে ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা রাকিবকে চেয়ে কিংস কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো জবাব পাইনি। এখন যারা আছে, তাদের নিয়েই খেলবো।’

এদিকে বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, রাকিব খেলতে আগ্রহী থাকলেও ক্লাবের পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, জর্ডানে খেলতে যাওয়া বাংলাদেশ পুলিশ এফসি ছয় বিদেশি ফুটবলার নিয়ে দল গড়ার পরিকল্পনা করছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});