সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশের আর্চার নিয়ে ঢাকায় প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের আর্চার নিয়ে ঢাকায় প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ

ঢাকায় বসছে ১৭ দেশের আর্চার নিয়ে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

X

ঢাকায় বসছে ১৭ দেশের আর্চার নিয়ে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

চার দিনের আয়োজন। এর মধ্যে ১৭টি দেশের আর্চাররা যেমন পদকের লড়াইয়ে নামবেন; একইসাথে ২৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন যৌথ প্রশিক্ষণ প্রোগ্রামে। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ প্রোগ্রাম।

টঙ্গী স্টেডিয়ামে ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনের রূপরেখা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে রোববার সংবাদ সম্মেলনে তুলে ধরেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

তিনি বলেন,‘ এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত। আমাদের যৌথ ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। কর্মকর্তারাও আমাদের স্টেকহোল্ডার, যারা বিভিন্ন দেশ থেকে আসছেন। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি ও ১৭টি দেশের আর্চার ও অফিসিয়ালরা এতে অংশ নিবেন।’

পদকের লড়াইয়ে অংশ নেওয়া ১৭টি দেশ-আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ।

এছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথি মিলে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নেবেন যৌথ ট্রেনিং প্রোগ্রামে।

মাত্র চার দিনের আয়োজন হলেও, এখান থেকে ইতিবাচক কিছু পেতে চাইছেন মার্টিন ফ্রেডরিখ। বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ এই আসরকে দেখছেন বিভিন্ন দেশের প্রতিযোগিদের সাথে সম্পর্ক তৈরির মঞ্চ হিসেবে।

“আমরা কিছু প্রশিক্ষণ ম্যাচ খেলব এবং এটা খুবই ভালো ব্যাপার। মাত্র ৪ দিনের একটি সংক্ষিপ্ত আয়োজন হলেও এটি খুবই চমৎকার। সাধারণত আমি চাই, প্রতি বছর এটি আরও ঘন ঘন হোক, যেমন বাংলাদেশ দল ভারতে গেলো বা অন্য কোথাও গেলো। আমাদের প্রতিবেশীরা আর্চারিতে শক্তিশালী; এ ধরনের আয়োজনকে আমি আরও বেশি মিথস্ক্রিয়া এবং সম্পর্ক গড়ার মতো একটি সুযোগ হিসেবে দেখি।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});