দেশের ইতিহাসে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে এ্যানেস্থিয়া প্রদান

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে এ্যানেস্থিয়া প্রদান

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুকে এ্যানেস্থিয়া প্রদান

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দেশের সরকারী হাসপাতালে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফলভাবে এ্যানেস্থিয়া প্রদান মানে অজ্ঞান করা হয়। 

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মা ও গর্ভস্থ শিশুর বিশেষায়িত চিকিৎসা ইউনিটে এই জটিল ও জীবনরক্ষাকারী চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) হাসপাতালটির পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।

এই সফল এ্যানেস্থিয়া প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে স্বনামধন্য অবেদনবিন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শরীফ হোসাইন ও সহকারী অধ্যাপক ডাঃ আসাদুল  মাজিদ হিলালী (নোমান)।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।

চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের প্রধান ডা. খন্দকার শেহনীলা তাসমিন। তার সঙ্গে ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ, অধ্যাপক ডা. ইসরাত জাহান ও অধ্যাপক ডা. খালেদুন্নেসা। 

এছাড়া শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান, রক্ত সঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মির্জা গোলাম সারওয়ার চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।

গর্ভস্থ শিশুটি একটি জটিলরোগ ফিটাল হাইড্রোপস-এ আক্রান্ত ছিল। সাথে তীব্র মাত্রার রক্তশূণ্যতা ছিল। 

গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকগণ সিদ্ধান্ত নেন গর্ভস্থ শিশুটিকে রক্ত সঞ্চালন করবেন। কিন্তু গর্ভস্থ বাচ্চার ডেলিভারী হতে প্রায় আরও দু’মাস বাকি। মানে গর্ভবতী মায়ের এখন ২৭ সপ্তাহ চলে। তখন সিদ্ধান্ত হয় মানে গর্ভে রেখেই রক্ত প্রদান। এটিও বাংলাদেশে প্রথম কাজ। কিন্তু বাচ্চা প্রচুর নড়াচড়া করে। তাই তাকে এ্যানেস্থিয়া প্রদান করা লাগবে। উক্ত অবেদনবিদগণ গর্ভস্থ শিশুটিকে গর্ভে রেখেই Atracurium নামক ঔষধ প্রদান করে এ্যানেস্থিয়া প্রদান করে। যা দেশের ইতিহাসে প্রথম।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।