বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নকল সার ও কীটনাশক তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও একমাসের জেল


সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। বুধবার সকালে তালায় অজপাড়াগায়ে বাগানের মধ্যে গোপন কারখানায় র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে কৃষি কাজে ব্যবহৃত নকল পন্য জব্দ করে। এসময় ওই বাড়ি থেকে নকল ও ভেজাল সার-কীটনাশক বস্তা এবং লেবেল ও প্যাকেট জব্দ করা হয়।

অভিযানকালে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল সার, কীটনাশক ও উৎপাদনসামগ্রী জব্দের পর এসব ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান নামে এ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে র‍্যাবের পাশাপাশি কৃষি বিভাগ ও তালা থানার পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});