বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে হাবিব- মামুন

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে হাবিব- মামুন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

দীর্ঘ ৫ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব হিসেবে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন খাইরুল বাশার। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম সানোয়ার রাব্বী প্রমিজ, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন। এছাড়াও ৪৭ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});