সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নড়াইলে পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে স্কুলছাত্রী নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে স্কুলছাত্রী নিহত

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন গুরুতর আহত হয়েছে। রবিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের নলদী গ্রামের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম শামীমা আক্তার সেতু (১৫)। সে স্থানীয় নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত মিতু খানম (১২) তার ছোট বোন। প্রাথমিক চিকিৎসা শেষে মিতু বাড়িতে ফিরে গেছে। নিহত শামীমা আক্তার সেতু ও আহত মিতু খানম ওই এলাকার হাফিজার মোল্যার দুই মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পড়াশোনা ও রাতের খাবার শেষে দুই বোন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি রাস্তার পাশে হাফিজার মোল্যার বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাক ও ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দুই বোন। খবর পেয়ে স্থানীয়রা দ্রæত উদ্ধারকাজ শুরু করেন। পাথর সরিয়ে দুই বোনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতুকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

নলদী পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই মো. আজিজুর রহমান বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”#

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});