বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন এআই এজেন্ট আনল ওপেনএআই, উঠছে নিরাপত্তা প্রশ্ন


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ব্যবহারকারীর নির্দেশ ছাড়াই বিভিন্ন জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ডটস’ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই।

সান ফ্রান্সিসকোতে আয়োজিত প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে নতুন এই এআই সহকারীটি প্রকাশ করেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তিনি এটিকে সার্বক্ষণিক সক্রিয় ও দক্ষ একটি প্রযুক্তি হিসেবে তুলে ধরেন, যা মানুষের দৈনন্দিন নানা কাজ সহজ করতে পারে।

সাধারণত ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম এ ধরনের প্রযুক্তিকে ‘এআই এজেন্ট’ বলা হয়। ওপেনএআইয়ের প্রদর্শনীতে ‘ডটস’-কে রঙিন কার্টুন চরিত্রের মতো উপস্থাপন করা হয়েছে। ব্যবহারকারীরা এসব এজেন্টের নাম নিজেদের মতো করে দিতে পারবেন এবং নির্দিষ্ট দায়িত্বও বুঝিয়ে দিতে পারবেন।

যেমন, ডটসকে দিয়ে নতুন ওয়েবসাইট তৈরি, সন্তানদের স্কুল-পরবর্তী বিভিন্ন ক্লাস বা কার্যক্রমে বুকিং দেওয়া কিংবা নির্দিষ্ট কোনো কাজ শুরু করে তা ধারাবাহিকভাবে সম্পন্ন করানো যাবে।

স্যাম অল্টম্যানের ভাষায়, ব্যবহারকারী শুধু ডটসকে একটি কাজের দায়িত্ব বুঝিয়ে দেবেন, এরপর বাকি কাজ সে নিজেই সম্পন্ন করবে।

তবে নতুন এই প্রযুক্তির সক্ষমতার পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ওপেনএআইয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় এআই এজেন্টগুলোর কিছু অপ্রত্যাশিত আচরণের বিষয় উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষায় একটি এআই প্ল্যাটফর্মে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা, ব্যবহারকারীদের চ্যাট থেকে ছবি নিয়ে অন্য ওয়েবসাইটে প্রকাশ এবং অস্ট্রেলিয়া সরকারের কিছু অপ্রকাশিত তথ্য অনুমতি ছাড়া ব্যবহারের মতো ঝুঁকির ঘটনা শনাক্ত হওয়ার কথা বলা হয়েছে।

এসব ঝুঁকি মোকাবিলায় এআই এজেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রযুক্তিটির স্বয়ংক্রিয় সক্ষমতা যত বাড়ছে, ততই এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

স্যাম অল্টম্যানও এআই প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা এবং নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

এদিকে, এআই নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়েও আলোচনা চলছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই জাতিসংঘে এআইয়ের দ্রুত অগ্রগতির ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রযুক্তি খাতের নেতাদের সঙ্গে বৈঠকে এআই কোম্পানিগুলোকে নিজেদের কর্মকাণ্ডে স্বনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});