হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৫ -২৬ অর্থ বছরের খরিপ মৌসুমের সাড়ে ১৪০০ প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ,ফলজ,বনজ,ঔষুধি গাছের চারাসহ পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিনসহ কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করলেন নাটোর -২ আসনের সাংসদ ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার বেলা ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আযোজনে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার,২টি শ্রবণযন্ত্র,চশমা ও আর্থিক সহয়তা বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে বনজ গাছের চারা রোপন করেন নাটোর -২ আসনের সাংসদ ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকরী কমিশনার (ভুমি) আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী.উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ই্সলাম বুলবুল প্রমুখ।
পরে ব্রহ্মপুর মাঠে উপজেলা চ্যাম্পিয়নশীপের ক্রিকেট টুর্ণামেন্ট মেগা ফাইনাইনাল খেলার উদ্বোধন করেন।