শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাচোলে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাচোলে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ০)

চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

X

চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সর্বস্তরের জনগণের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় শুরু করেছেন।

​শুক্রবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজার ও আশপাশের এলাকায় তিনি এ গণসংযোগ পরিচালনা করেন।

​গণসংযোগকালে এ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়ন, জনসেবা ও সার্বিক কল্যাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন জামায়াতের আমীর ওবায়দুল্লাহ, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​গণসংযোগ শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});