রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এবং “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই বার্তা নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (১ আগস্ট) সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী (১-৭ আগস্ট) এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবীর নেতৃত্বে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহাদাত হোসেন, ইএমও ডা. সাহবুব হাসান এবং ডা. কারিমাতুননেসা সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীগণ।

​উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকেরা জানান, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম, নিরাপদ ও প্রাকৃতিকভাবে সুষম পুষ্টির আধার। শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য জন্মের পরপরই শালদুধ প্রদান এবং প্রথম ৬ মাস শুধুমাত্র একচেটিয়া মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি। পরবর্তীতে দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের দুধ অব্যাহত রাখার ওপর জোর দেন তাঁরা।

​ডাঃ ফারহানা নবী বলেন, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হতে যাওয়া কর্মসূচির মধ্যে রয়েছে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য বিশেষ পুষ্টি শিক্ষা। মাতৃদুগ্ধের উপকারিতা প্রচার ও পরিবারের সদস্যদের সচেতন করা। বিষয়ভিত্তিক কুইজ এবং শিক্ষামূলক আয়োজন। সমাপনী দিনে সার্বিক কার্যক্রমের আলোচনা সভা ও মূল্যায়ন।

​বক্তারা মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});