রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

নাটকীয় জয়ে এক যুগ পর নকআউট পর্বে জার্মানি

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর থেকেই যেন ‘কুফা’ লেগেছিল জার্মানির ভাগ্যে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা। অবশেষে দীর্ঘ ১২ বছর পর নকআউট পর্বে উঠল তারা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ডেনিজ উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে চলে গেল জার্মানরা।

টানা ১০ ম্যাচ জিতেছিল জার্মানি। সর্বশেষ ম্যাচে নবাগত কুরাসাওয়ের উপর ঝড় বইয়ে তারা জিতেছিল ৭-১ গোলে। সেই ঝড় থামানোর সবরকম চেষ্টা করেও সফল হল না আইভরি কোস্ট।

টরেন্টোয় আজ পিছিয়ে পড়েও ২-১ গোলে আফ্রিকার দলটিকে হারাল চার বারের চ্যাম্পিয়নরা। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটের গোলে জয় নিশ্চিত হয় তাদের। দুটি গোলই করেন বদলি নামা ডেনিজ উনদাভ। এটা টানা ১১তম জয় জার্মানির।

২০১৪ সালের পর বিশ্বকাপে আর কখনো টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবার তারা ভাঙল ব্যর্থতার বৃত্তটা। ফ্রাঙ্ক কেসির গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল আইভরি কোস্টই। জার্মানি ৬৮ মিনিটে সমতা ফেরায় ডেনিজ উনদাভের গোলে। সেই উনদাভই জার্মানিকে নাটকীয় জয় এনে দেন ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে।

এর আগে একটিই ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-আইভরি কোস্ট। ২০০৯ সালের নভেম্বরের সেই প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে এবার জিতল জার্মানি।

টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির আগে কাই হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হওয়ায়।

৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান ডেনিজ উনদাভ। বদলি নামা উনদাভই ইনজুরি টাইমে নিশ্চিত করেন জার্মনির জয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন