নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত
গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার এসব কর্মকর্তাকে গত ২২ সেপ্টেম্বর বরখাস্ত করা হয়।
নাটোরে কর্মরত থাকা অবস্থায় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে এসব অপকর্মে লিপ্ত হন তারা। বাকি ৩ কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান নাটোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। এই ৩ জনের বিরুদ্ধে বিপুল অর্থের ভুয়া ঋণপত্র ও অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগ উঠে এসেছে।