শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ হওয়া শিশুর মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ হওয়া শিশুর মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে শিশু মারুফ (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর এঘটনায় দগ্ধ হওয়া তার বাবা-মা আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান শিশুর মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) গুরুতর দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে মারুফের শরীরের প্রায় ৯০ শতাংশ, মাইদুলের ৮৫ শতাংশ এবং বিউটির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। 

চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারুফের মৃত্যু হয়। তার বাবা-মায়ের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে আগুনের সূত্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});