শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নালিতাবাড়ীতে শিশু রামিসার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা পরিষদের গেইটের সম্মুখে এই মানববন্ধন ও সবাবেশ অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে বন্ধুসভার সদস্য, উপদেষ্টা, নিহত রামিসার পরিবার, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নিহত রামিসার চাচা লিমন মোল্লা, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মুনীরুজ্জামান, আইনজীবী ইয়াসমিন আক্তার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, সাংবাদিক আবদুল মোমেন, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, বন্ধুসভার সাধারন সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি জয় সাহা, ইউএফএইচ এর সাধারন সম্পাদক সাদ আল জুনায়েদ, আলোক বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক শাহীন আলম ও মোর্শেদুল মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যা ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে। বিক্ষোভকারীরা “রামিসা হত্যার বিচার চাই, “ধর্ষকের ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তারা রামিসা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});