শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে সংঘটিত এমন নৃশংস ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, নতুন সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র ধারাবাহিকভাবে নারকীয় ঘটনা ঘটাচ্ছে। তিনি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এসময় তিনি প্রয়োজনে সংবিধান পরিবর্তনের মাধ্যমে শিশু ধর্ষণ ও হত্যার মামলার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির থানা কমিটির সভাপতি মো. নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});