সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোতাহার

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোতাহার

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ০)

মোতাহার হোসেন

X

মোতাহার হোসেন

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার সাংবাদিক মোতাহার হোসেন। তিন বছর মেয়াদি এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাঈমাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক এবং রমনা থানা শিক্ষা অফিসারের সুপারিশের প্রেক্ষিতে সুনির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে এই ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত ১২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সন্ধ্যা রানী ঘোষ। কমিটিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে ফাতেমা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে বিলকিস খাতুন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে নুরুন্নাহার বেগম সদস্য হয়েছেন। এছাড়া পুরুষ অভিভাবক প্রতিনিধি হিসেবে বশির আহমেদ ও মো. মফিজুর রহমান এবং নারী অভিভাবক প্রতিনিধি হিসেবে শিউলী বেগম ও আমেনা আক্তার সদস্য পদ  হয়েছেন। সরকারি জমিদাতা হিসেবে একটি সদস্যপদ রাখা হলেও কমিটিতে ওয়ার্ড কাউন্সিলরের পদটি বর্তমানে শূন্য রয়েছে।

নতুন এই কমিটির জন্য প্রজ্ঞাপনে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী তিন বছর এই কমিটির মেয়াদ বলবৎ থাকবে। কমিটির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে থানা শিক্ষা অফিসারকে নতুন করে কমিটি পুনর্গঠনের কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া কমিটির কোনো সদস্য যদি শিশুদের লেখাপড়া বা বিদ্যালয়ের সার্বিক স্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত হন, তবে তার সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।

মোতাহার হোসেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের একমাত্র সন্তান মোতাহার হোসেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});